Thursday, October 18, 2018

মুহাম্মাদুর রসুলূল্লাহ (সাঃ)। কোরআনের বাণী। হাদিস। islamic।

Welcome to wealfare.blogspot.com 


মুহাম্মাদুর রসুলূল্লাহ  (সাঃ)

কোরআনের বাণীঃ

মুহাম্মাদ (সাঃ) একজন সতর্ককারী

৩. সূরা আল-ইমরান
(১৪৪) আর মুহাম্মাদ একজন রসূল বৈ তো নয়।  তার পূর্বেও বহু রসূল অতিবাহিত হিয়ে গেছেন ৷ তাহলে কি তিনি যদি মৃত্যুবরণ করেন অথবা নিহত হন, তবে তোমরা পশ্চাদপসরণ করবে? বস্তূতঃ কেউ যদি পশ্চাদপসরণ করে, তবে তাতে আল্লাহর কিছুই ক্ষতি -বৃদ্ধি  হবে না। আর যারা কৃতজ্ঞ, আল্লাহ তাদের সওয়াব দান করবেন।

১১. সুরাঃ হুদ
(২)যেন তোমরা আল্লাহ  ব্যতীত অন্য কারো বন্দেগী না কর। নিশ্চই আমি তোমাদের প্রতি  তারই পক্ষ থে সতর্ককারী ও সুসংবাদদাতা।

22. সুরা হজ্ব
(৪৯) বলুনঃ হে লোকসকল,আমি তো তোমাদের জন্যে স্পষ্ট ভাষায় সতর্ককারী।

৩৮. সুরা ছোয়াদ
(৬৫) বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।

(৭০) আমার কাছে এ ওহিই আসে যে,  আমি একজন স্পষ্ট সতর্ককারী।

৪৬. সুরা আল - আহক্বাফ
(৯) বলুন, আমি তো কোন নতুন রসুল নই।  আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি, যা আমার প্রতি ওহি করা হয়। আমি স্পষ্ট সতর্ককারী বৈ নই।

৫০. সুরা ক্বাফ
(১) ক্বাফ সন্মানিত কোরআনের শপথ। (২) বরং তারা তাদের মধ্য থেকেই একজন ভয় প্রদর্শনকারী আগমন করেছে দেখে বিস্ময় প্রকাশ করে। অতঃপর কাফেররা বলেঃ এটা আশ্চর্শ ব্যাপার।

ধন্যবাদ
পোস্টটি সেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিন।

Sunday, October 14, 2018

আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধীকারীঃ। হাদিস। islamic।

Wellcome to wealfare.blogspot.com


আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধীকারীঃ

২৩. সুরা আল-মুমিনুন
(১১৬) অতএব শীর্ষ মহিমায় আল্লাহ্ তিনি সত্যিকার মালিক,তিনি ছাড়া কোন মাবুদ নেই।  তিনি সন্মানিত আরশের মালিক।

২৫. সুরা আল-ফোরকান
(২) তিনি হলেন যাঁর রয়েছে নভোমন্ডল ও ভুমন্ডোলের রাজত্ব।  তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। রাজত্বে তার কোনো অংশীদার নেই। তিনি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছেন , অতঃপর তাকে শোধিত করেছেন পরিমিতভাবে।

২৮. সুরা আল-কাসাস
(৭০) তিনিই আল্লাহ। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। ইহকাল ও পরকালে তাঁরই প্রসংসা।  বিধান তারই ক্ষমতাধীন এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তীত হবে।

(৮৮) আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না।  তিনি ব্যতীত  অন্য কোনো উপাস্য নেই। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু  ধ্বংস হবে।  বিধান তারই এবং  তোমরা তারই কাছে প্রত্যাবর্তীত হবে।

৫৯. সুরা আল-হাশর।
(২৩) তিনিই আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই।তিনিই একমাত্র মালিক, পবিত্র, শাস্তি ও নিরাপত্তাদাতা,আশ্রয়দাতা,পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল।
তারা যাকে অংশীদার করে, আল্লাহ তা,আলা তা থেকে পবিত্র।

ধন্যবাদ

Thursday, October 11, 2018

আমাদের কর্তব্য। হাদিস। Islamic।

Wellcome to wealfare.blogspot.com 


                        আমাদের কর্তব্য

আল্লাহ্ ও রাসূলের  ভালোবাসা পেতে আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ্ ও তার রাসূলের অনুগত থেকে বেশি করে আল্লাহর জিকির করি ও হুজুর পাক (সাঃ) -এর উপর দরূদ পাঠাই।

রাসূলুল্লাহ (সাঃ) -এর প্রতি ভালোবাসা শুধু তার মিলাদ পড়ার মধ্যে বা তার প্রতি না,ত পড়ার মধ্যে নয়। ভালোবাসার  প্রমান হলো তার হেদায়েত মতো  চলা,  সহীহ সুন্নতকে আঁকড়ে ধরা এবং তার শিক্ষা ও উপদেশ জীবনের সর্বাংশে ফুটিয়ে তোলার মধ্যে।  তাঁর মহান চরিত্রের রংয়ে  নিজেদের রঞ্জিত করার মধ্যে।


ইবাদত, লেন-দেন,চরিত্র,সামাজিকতা তথা জীবনের সকল ক্ষেত্রে যে যত বেশি সুন্নতের অনুসরণ করবে, আল্লাহর মহব্বত সে তত বেশি অর্জন করতে পারবে এবং আল্লাহর প্রিয়জনে পরিণত হবে।  মহব্বত যত বেশি বৃদ্ধি পাবে,  নৈকট্যও তত বেশি অর্জিত হবে।



  • পোস্টটি কেমন লাগলো কমেন্ট করে জানান ও সেয়ার করে সকলকে পড়ার সুযোগ করে দিবেন


ধন্যবাদ।
http://wealfare.blogspot.com