Monday, October 8, 2018

আবার কি কখনো হবে দেখা। কবিতা। ওসমান আলী।

Wellcome to wealfare.blogspot.com



        আবার কি কখনো হবে দেখা
                - ওসমান আলী।

শেষ কবে হয়েছিলো  দেখা আমার মনে নেই,
নয়ন কোণে অশ্রু আসে নিজের অজান্তেই।

যখন তুমি ছিলে সাথে তখন ছিলাম বেশ,
এখন তুমি নেই সাথে হয়েছি আমি শেষ।

সামনে তুমি এলেই আশা জাগতো অনেক মনে,
চোখের আড়াল হলেই মনটা পুরতো ক্ষণে ক্ষণে।

জানতে বড়ো ইচ্ছে করে  কেমন আছো তুমি
জেনে রেখো, ভালো নেই তোমায় ছাড়া আমি।

এ ধরাতে তুমিই আমার ভালোবাসার আলো,
তোমায় ছাড়া আমার জীবন রাতের মতো কালো।

সেই চেনা পথ অচেনা এখন,
ছিলো খুব চেনা তুমি ছিলে যখন।

মনটা খুব আনচান করে, লাগে ভীষণ একা,
জানতে বড়ো ইচ্ছে করে, আবার কি কখনো হবে দেখা।

Tuesday, September 18, 2018

ভালোবাসা (কবিতা)

ভালোবসা
                         -ওসমান আলী।

তোমাকে প্রথম আমি দেখেছি যেদিন,
ভালোবেসে প্রেমে আমি পড়েছি সেদিন।

তোমাকে দেখেছি আমি অপোলোক দৃষ্টিতে,
কেনো অসাধারণ  তুমি পৃথিবীর সৃষ্টিতে।

তোমার হাসি, তোমার গান,তোমার রুপের ঝলোক,
দেখেছি আমি,শুনেছি আমি, ফেলিনি চোখের পলোক।

বিশ্ব মাঝে তুমি এক অনন্যা আমার কাছে,
তাইতো  পরিচয় পাওয়ার আশায় ঘুরছি পাছে পাছে।


Saturday, September 15, 2018

আঁধার নামিবে একদিন সবার তরে (কবিতা)

  আঁধার নামিবে একদিন সবার তরে
                 - ওসমান আলী।

 আঁধার নামিবে একদিন সবার তরে,
 ভাবো এখোনি,ভাবিয়ো না পরে।

যদি ভালো কিছু করে যাও পৃথিবীর তরে,
তবে সকলে করিবে স্মরণ তোমায় তোমার মৃত্যুরও পরে।

ক্ষণিকের জন্য তোমরা পৃথিবীতে আছো,
ভালো কিছু করে যাও যতদিন বাঁচো।

কি লাভ সাধিত  হয় খুনোখুনি করে,
আঁধার নামিবে একদিন সবার তরে।

আধার নামিলে জীবনে তোমার পাবে না আলো আর,
হাজার চেষ্টা করেও সেদিন পাবে না কোনো পার।

মানুষের মাঝে বাঁচিতে চাহিলে করো সৎ কর্ম,
চলে গেলে তুমি খুজিবে তারা, বুঝিবে তোমার মর্ম।

সময় থাকিতে তাই ভালো কিছু যেয়ো করে,
 আঁধার নামিবে একদিন সবার তরে।

Thursday, July 19, 2018

এখনো খুজি তোমায় হাজার লোকের ভিড়ে (কবিতা)

           কবিতা                    এখনো খুজি তোমায় হাজার লোকের ভিড়ে,
তোমায় খুজি আমি আমার অর্ন্তদৃষ্টি দিয়ে।
পেলে তোমায় যাব আমি অচিনপুরে নিয়ে।
গড়বো সেথা দুজন মিলে ছোট্ট একটা যর,
একসাথে থাকবো মোরা হবো না কেউ পর।
                                   -ওসমান আলী।

Thursday, March 1, 2018

আমি আজ উদ্বার ( কবিতা)

        (  কবিতা  ) 
      আমি আজ উদ্বার

    ঘর আছে তবু নাহি কোনো দ্বার,   
               আমি আজ উদ্বার।   
বিছানা আছে তবু নাহি কোনো বালিশ,
ব্যাথার সময়  কেহ নাহি করে মালিশ।
আশে পাশে  কোতো লোক তবু দেখে    
                                        না কেহ হায়,
আমার দুঃখ আজ রাখিব কোথায়।
কর্মব্যাস্ত মানুষ সবে থাকে মনে যার 
                                                 যার,
              আমি আজ উদ্বার।      অন্ধকারের মাঝে আজ একা শুয়ে
                                       আছি আমি,
তবু কেনো আজ আর খোঁজোনা প্রিয়া 
                                          মোর তুমি।  আমার কথা আমি ছাড়া কেও শুনে না 
                                                     আর,
তাই আর কিছু মোর নাহি বলিবার।
            আজ আমি উদ্বার।
                     _ ওসমান আলী।